বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ ইমাদ ওয়াসিম

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ বার

মাশরাফি বিন মর্তুজায় মজেছেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানি এই তারকা অলরাউন্ডার মুগ্ধ মাশরাফির নেতৃত্ব গুণে, এমনকি মাশরাফির অধীনে খেলতে পারাকে সৌভাগ্য বলেও আখ্যা দিয়েছেন তিনি। এই সময় মাশরাফিকে তার দেখা অন্যতম সেরা ক্রিকেটার বলেও দাবি করেন ইমাদ।

গতকাল ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়ে আসরে টানা পঞ্চম জয় তুলে নেয় সিলেট। যেই জয়ে ব্যাটে-বলে বড় ভূমিকা ইমাদ ওয়াসিমের, বল হাতে ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ১১ রান। ফলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। সেই পুরস্কার নিতে এসে অধিনায়ক সম্পর্কে প্রশংসার ঝুলি খোলে বসেন ইমাদ।

এই সময় সাংবাদিকদেরকে ইমাদ বলেন, ‘মাশরাফি ২০ বছর যাবর খেলেছে। তার সম্পর্কে আমি কী বলবো! সে একজন কিংবদন্তি। একজন দারুণ নেতা ও দারুণ মানুষ। সে ক্রিকেটের চড়াই-উতরাই সব জানে, ২০০০ সাল থেকে সে ক্রিকেট খেলছে। সে কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ নেই আমার কাছে। তার প্রতি আমার পরিপূর্ণ সম্মান রয়েছে।’

এই সময় ইসলাম ধর্মীয় শিক্ষা অনুযায়ী বড় ভাইদের সম্মান করা ও নেতার নেতৃত্ব মেনে তাকে অনুসরণ করাকেও দায়িত্ব বলে মনে করেন ইমাদ ওয়াসিম। তিনি বলেন, ‘আমরা মুসলিম, আমরা বড় ভাইদের সম্মান করি। সে আমাদের বড় ভাই, আমি তাকে সম্মান করি। সে আমাদের নেতা, সে আমাদের যা-ই বলে আমাদের সেটাই অনুসরণ করতে হবে।’

একই সাথে মাশরাফিকে তার দেখা অন্যতম সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ইমাদ ওয়াসিম বলেন, ‘সে এখনো তার খেলাটা উপভোগ করে। আমার মতে আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে সে অন্যতম সেরা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com