সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

রোনালদোর পরিবার আসবে, তাই সৌদি পার্ক ২ ঘণ্টা করে বন্ধ!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ বার

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার পরিবারের বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সৌদি আরব। রিয়াদের একটি বিনোদন পার্ক রোজ দু’ঘণ্টা ধরে বরাদ্দ রাখা হয়েছে রোনালদো পরিবারের জন্য। ওই সময় তারা ছাড়া বাকি কেউ সেই পার্কে ঢুকতে পারবেন না।

ইতিমধ্যেই সেই পার্কে সপরিবার গিয়েছেন রোনালদো। অনেক মজা করেছেন। তার ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন জর্জিনা। সেখানে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে আমোদ করতে দেখা গেছে রোনালদো ও জর্জিনাকে।

রোনালদো সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেয়ার পর থেকেই খবরের শিরোনামে। ওই দেশে পা দিয়েই সৌদির নিয়ম ভেঙেছেন সিআর৭। সেখানে তার সাথে গেছেন বান্ধবী জর্জিনাও। একসাথে থাকছেন তারা। কিন্তু সৌদির আইন অনুযায়ী, বিয়ে না করে যুগলে একসাথে থাকতে পারেন না। সে রকম করলে কড়া শাস্তি দেয়া হয়। কিন্তু রোনালদোকে বিশেষ অনুমতি দেয়া হয়েছে। এবার রোনালদোর জন্য বিনোদনের বিশেষ ব্যবস্থা করল সে দেশ।

আল নাসেরে সই করার পরে বৃহস্পতিবার প্রথম খেলতে নামবেন রোনালদো। আর প্রথম ম্যাচেই তার মুখোমুখি লিওনেল মেসি। প্যারিস সঁ জরমঁ খেলবে আল নাসের এবং আল হিলালের মিলিত একটি দলের বিরুদ্ধে। রিয়াদের কিং ফাহদ স্টেডিয়ামে মুখোমুখি হবেন মেসি ও রোনালদো। আল নাসের দলের অধিনায়ক করা হয়েছে রোনালদোকে। তিনি বৃহস্পতিবার সম্মিলিত একাদশেরও অধিনায়ক হবেন। আল নাসের দলের হয়ে এখনো খেলতে নামেননি রোনালদো। তার আগেই এই সম্মিলিত একাদশের হয়ে খেলে ফেলবেন তিনি। আল নাসেরের হয়ে রোববার অভিষেক হতে পারে রোনালদোর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকার সময় দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল রোনালদোকে। আল নাসেরে এসে ওই কারণে প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি।

অন্য দিকে বিশ্বকাপ জিতে ছুটি কাটিয়ে পিএসজি-তে যোগ দিয়েছেন মেসি। প্যারিসের ক্লাবের হয়ে ম্যাচও খেলেছেন তিনি। মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ হয়ে গেছে। তিনি নিজেই জানিয়েছিলেন যে, এটাই তার শেষ বিশ্বকাপ। যদিও আর্জেন্টিনার হয়ে আরো কিছু ম্যাচ খেলতে চান তিনি। বিশ্বকাপে সাতটি গোল করেন মেসি। এর পর আর্জেন্টিনা ফিরে ছুটি কাটান মেসি। দু’সপ্তাহের জন্য ক্লাবের থেকে ছুটি নিয়েছিলেন তিনি। দলে ফিরে দু’টি ম্যাচ খেলেছেন মেসি। এ বার সকলের চোখ আরেকবার মেসি বনাম রোনালদোর লড়াই দেখার জন্য।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com