বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মোশাররফের এ কি হাল!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৭ বার

জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিমের এমন রূপ দেখে হয়তো অনেকের হাসি পেতে পারে। এ নিয়ে আবার অনেকে প্রশ্নও তুলতে পারেন।  কেন এমন সাজে সাজলেন মোশাররফ? গল্পের প্রয়োজনে অভিনয় শিল্পীদের নানা রূপে নিতে হয়। তারই ধারাবাহিকতায় মোশাররফ করিম কালো মেকআপ আর সাদা চুল লাগিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ‘কন্টাক্ট’ নাটকের প্রয়োজনেই মোশাররফের এমন রূপ নেওয়া। সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান।

তিনি বলেন, ‘এটি মূলত থ্রিলারধর্মী একটি গল্প। গতকাল মঙ্গলবার আমরা এর শুটিং শেষ করেছি। উত্তরার বিভিন্ন স্থানে টানা চারদিন কাজ করা হয়েছে।’

গল্প প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘একটা মেয়েকে কিডন্যাপ করা হয়। আর সে কাজটি করে মোশাররফ করিম। তার পেছনে সাংবাদিক লেগে যায়। আর সে কারণে মোশাররফ করিমকে নানা রূপ নিয়ে চলাফেরা করতে হয়।’

‘কন্টাক্ট’ নাটকে মোশাররফ করিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন জাহারা মিতু, মাসুম বাসারসহ অনেকে। লাইভ টেকনোলোজিসের ব্যানারে খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com