শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শনিবার ঢাকায় আসছেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশনস অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তার প্রথম সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন।

একটি মিডিয়া বিবৃতিতে বলা হয়েছে, অ্যাক্সেল তার তিন দিনের সফরে বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং দেশের ‘উল্লেখযোগ্য’ উন্নয়ন অর্জন উদযাপন করতে ২২ জানুয়ারি ঢাকায় একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন।

অ্যাক্সেল বলেন, ‘মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে নাটকীয়ভাবে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে তার পাঁচ বছরের অংশীদারিত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এই অর্জনগুলো সরাসরি দেখার জন্য অপেক্ষা করছি।’

অ্যাক্সেল তার সফরকালীন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সাথে দেখা করবেন এবং বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

তার সাথে থাকবেন দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com