রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পোরশা সীমান্তে বিজিবি’র হাতে ৩ ভারতীয় আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার

নওগাঁর পোরশা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ তিন জন ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা ২৩১/১০(এস) পিলারের টেকঠা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন বলে জানা গেছে। আত্মীয়ের বাসায় আসার পথে তাদের আটক করা হয় বলে সূত্রটি জানিয়েছে।

আটককৃতরা হলো- ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্দন মারী গ্রামের মৃত নরেশ হাস্দার ছেলে সামিউল হাস্দা (২৫), একই এলাকার মন্টুর স্ত্রী শান্তনা মুর্মু (৫০) ও মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার চোরদিঘী গ্রামের লক্ষিরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি (২২)।

নওগাঁর পোরশা সীমান্তের ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয়দের পোরশা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বিএসএফ এখনো বিজিবি’র সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করেনি বলেও তিনি জানান।

এ বিষয়ে পোরশা থানা পুলিশের ওসি শাহিনুর রহমান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটককৃত ভারতীয় তিন নাগরিককে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com