বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মায়ের সাথে পবিত্র ওমরাহ পালনে সেই আশরাফ হাকিমি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৬ বার

মায়ের সাথে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব অবস্থান করছেন মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি।

শনিবার আরবি সংবাদমাধ্যম আলকুদস বিষয়টি নিশ্চিত করেছে।

কাতার বিশ্বকাপে মায়ের সাথে ব্যতিক্রমী জয় উদযাপন করে গোটা বিশ্বে আলোচনায় আসেন আশরাফ হাকিমি।

গত বৃহস্পতিবার হাকিমির ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-এর সৌদি আরবে একটি প্রীতি ছিল। ওই ম্যাচে সৌদির দুই ক্লাব আল নাসের ও আল হিলালের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত রিয়াদ অলস্টারের বিরুদ্ধে মাঠে নামে পিএসজি।

ম্যাচ উপলক্ষে সৌদি আরবে এসে সফরটা ভালোভাবে কাজে লাগালেন হাকিমি। এই ওমরাহ সফরে তার মা ও ভাইও রয়েছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদুল হারামে ইহরাম পরিহিত আশরাফ হাকিমির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই তিনি ভক্তদের প্রচুর প্রশংসা পাচ্ছেন।

সূত্র : সিএনএন আরবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com