মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতে তরুণ অভিনেতার লাশ উদ্ধার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার

দক্ষিণ ভারতীয় তেলুগু সিনেমার অভিনেতা সুধীর বর্মার (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিশাখাপত্তনমের বাড়ি থেকে তার লাশ উদ্ধার হয়।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, সুধীর ‘আত্মহত্যা’ করেছেন। তবে পুলিশ এ বিষয়ে এখনো কিছু স্পষ্টভাবে জানায়নি।

সুধীরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলুগু সিনেমাজগতের অনেক শিল্পী। ‘কুণ্ডানাপু বোম্মা’ ছবিতে সুধীরের সহঅভিনেতা সুধাকর কোমাকালু টুইটারে লিখেছেন, একজন সত্যিকারের ভালো মনের মানুষ চলে গেল। তোমার সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত খুবই সুন্দর। তুমি আর নেই তা বিশ্বাস করতে পারছি না। ওম শান্তি।

থিয়েটারের মাধ্যেমে অভিনয়ে হাতেখড়ি সুধীরের। বড়পর্দায় পা রাখেন ২০১৩ সালে ‘স্বামী রা রা’ ছবির মাধ্যমে। তার দ্বিতীয় ছবি ‘দোচে’। নাগা চৈতন্য ও কৃতী স্যাননের সঙ্গে অভিনয় করেছিলেন এই ছবিতে। অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করেছেন সুধীর। ২০১৭ সালে ‘কেশভা’ নামে একটি ছবি পরিচালনা করেন। ছবিটির মুখ্য চরিত্রে ছিলেন তিনি নিজেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com