বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রোনালদো-মেসি দ্বৈরথ সৌদিতে? লিওকে পেতে চায় আল হেলাল!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ বার

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াইয়ের উত্তেজনা কি এবার হবে সৌদি আরবে? হলেও হতে পারে। আবার ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ দেখা যেতে পারে। আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হেলাল নাকি আর্জেন্টিনার অধিনায়কের জন্য টাকার থলি নিয়ে ঝাঁপাচ্ছে।

প্যারিস সঁ জারমঁর সাথে চুক্তি নাও বাড়াতে পারেন মেসি- ঘনিষ্ঠ মহলে তিনি নাকি তেমনই ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু বলেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসির প্যারিস ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই একাধিক ক্লাব তাকে নেয়ার নিতে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে। আগ্রহী ক্লাবগুলোর অন্যতম সৌদি আরবের আল হেলাল। শোনা যাচ্ছে যে পরিমাণ টাকায় রোনালদোর সাথে আল নাসের চুক্তি করেছে, সেই একই পরিমাণ মেসির জন্য খরচ করতে প্রস্তুত আল হেলাল। এখনো অবশ্য তারা মেসির কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠায়নি।

সৌদি আরবের ফুটবলে এই দুই ক্লাবের লড়াই নয়। রোনালদোর সাথে আল নাসেরের চুক্তি সই হওয়ার পর আল হেলাল তাদের স্মারকের দোকানে মেসির নাম লেখা ১০ নম্বর জার্সি বিক্রি করতে শুরু করেছিল। ওই সময় মেসি দলে নেয়ার ইচ্ছার কথা জানাননি ক্লাবের কোনো কর্মকর্তাই। কেবল প্রচারের আলো প্রতিপক্ষ ক্লাব থেকে সরিয়ে নিতে সেই পরিকল্পনা করেছিল আল হেলাল কর্তৃপক্ষ।

অবশ্য, এবার নাকি তারা সত্যিই মেসিকে দলে নিতে ঝাঁপানোর পরিকল্পনা করেছেন। সৌদি আরবের ফুটবল সংস্থার প্রধান যদিও বলেছেন, ‘মেসি আমাদের দেশে খেলতে আসবে, এমন কিছু আমার জানা নেই। তেমন কিছু হলে সৌদির ফুটবল সংস্থার প্রধান হিসাবে লুকিয়ে রাখতাম না। তবে আমাদের ঘরোয়া লিগে কোনো মেসিকে খেলতে দেখলে খুশিই হব। আমরা সব সময়ই আমাদের ফুটবলের উন্নতি চাই। রোনালদো আর মেসিকে আবার একই লিগে খেলতে দেখতে কে না চায়? এমন কিছু সত্যিই হতে চলেছে কিনা জানা নেই।’

এদিকে মেসিকে অন্তত আরো এক বছর ধরে রাখতে চায় পিএসজি। এর আগে মেসিও ২০২৪ সালের আগে নতুন কিছু না ভাবার কথা জানিয়েছিলেন। পিএসজির পর তিনি আমেরিকার মেজর সকার লিগে খেলতে পারেন বলে জল্পনা রয়েছে। আর্জেন্টিনার অধিনায়ক অবশ্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি আনুষ্ঠানিকভাবেভাবে। আবার পিএসজির নতুন চুক্তির প্রস্তাবে এখনো সম্মতি জানাননি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com