মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পী আসিফের ই-পাসপোর্ট ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ই-পাসপোর্ট তাকে ফেরত দিতে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে আসিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, তার সাথে ছিলেন এম আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী, সহকারি অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

আদেশের বিষয়ে আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বলেন, কণ্ঠশিল্পী আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে গত ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চুড়ান্ত শুনানি শেষে আজকে রুলটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। এর ফলে এখন শিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে হবে।

ই-পাসপোর্টের আবেদনের এক বছর হয়ে গেলেও পাসপোর্ট না দেয়ায় গত বছরের ৩০ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন শিল্পী আসিফ আকবর। রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট,ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com