বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সোসিয়েদাদকে হারিয়ে সেমিতে বার্সা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৩ বার

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন উসমান ডেম্বেলে।

গতকাল বুধবার রাতে ক্যাম্প ন্যু স্টেডিয়ামে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বার্সা। বল দখলের লড়াইয়েও আধিপত্য ছিল কাতালানদের।

ম্যাচের ৪০ মিনিটে সার্জিও বুসকেটসকে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। তার পর থেকে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। তবুও লড়াই ছেড়ে দেয়নি দলটি।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ৫২ মিনিটে জুল কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন ডেম্বেলে। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি। গোল হজম করে সমতায় ফেরার চেষ্টা করে। কিন্তু ১০ দলে পরিণত হওয়ায় আর পেরে ওঠেনি সোসিয়েদাদ। অন্যদিকে বার্সা বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল ব্যবধান বাড়াতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com