বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মন্ত্রী হওয়া ওয়াহাব বিপিএল ছাড়লেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলা পাকিস্তানের ওয়াহাব রিয়াজ দেশটির পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান। মুখ্যমন্ত্রী মহসিন নকভির গঠিত তত্ত্বাবধায়ক মন্ত্রীসভায় ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছে তার। এবার মন্ত্রিত্বের দায়িত্ব নিতে বিপিএলের পুরো আসর শেষ না করেই দেশে ফিরেছেন এই ফাস্ট বোলার।

এক টুইট বার্তায় দেশে ফেরার বিষয়টি ওয়াহাব নিশ্চিত করেছেন। দেশে ফেরার আগে বিপিএলের দল খুলনা টাইগার্সকে শুভকামনা জানান। খুলনার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ দেন এই পাকিস্তানি পেসার। এছাড়া টুইট বার্তায় উল্লেখ করেন, দলটিতে থাকা পাকিস্তানি সতীর্থ আজম খানকে মিস করবেন।

এবারের বিপিএলে খুলনার হয়ে বল হাতে বেশ ভালোই সুনাম কুড়িয়েছেন ওয়াহাব। বর্তমানে আসরের সেরা উইকেট শিকারির তালিকায় শীর্ষেও আছেন তিনি। সাত ম্যাচে ৬.৯০ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেন।

টুইটারে ওয়াহাব দলের জন্য শুভকামনা জানিয়ে লিখেন, বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথেয়তার জন্য তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

এদিকে বিপিএলের এবারের আসরে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com