মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

২০ মাস পর স্বস্তি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ বার

তাকে ভালোবাসতে পারেন কিংবা ঘৃণা করতে পারেন; কিন্তু কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কেননা বলিউডে নিজের সমসাময়িক অভিনেত্রীদের চেয়ে তার প্রাপ্তির ঝুলি একটু বেশিই সমৃদ্ধ। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কথা। ঠোঁটকাটা স্বভাবের মানুষ হিসেবে পরিচিত তিনি। তাই হরহামেশাই থাকেন বিতর্কে, সমালোচনায়। সোশ্যাল হ্যান্ডেলে অনবরত বিস্ফোরক মন্তব্য করার কারণে একাধিকবার হারিয়েছেন অ্যাকাউন্ট।

২০২১ সালের মে মাসে কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। কারণ প্ল্যাটফরমটির নীতি ভঙ্গ করে বেশ কিছু টুইট করেছিলেন। দীর্ঘ ২০ মাস পর নিজের অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি টুইট করেই সুখবরটি ভাগাভাগি করেন অনুসারীদের সঙ্গে। কঙ্গনা লেখেন, ‘হ্যালো সবাইকে, এখানে ফিরে আসাটা সুন্দর।’ এরপর নিজের নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’র একটি ঝলক শেয়ার করে জানিয়েছেন, ছবিটির শুটিং শেষ হয়েছে।

কঙ্গনার ফিরে আসায় আনন্দিত তার অনুসারীরাও। অনেকেই মন্তব্য করেছেন, এবার থেকে টুইটারে মজা পাবেন তারা। কেউ কেউ অবশ্য তার লাগামহীন কথাবার্তার দিকে ইঙ্গিত করে খোঁচাও মেরেছেন। কঙ্গনার নতুন ছবি ‘ইমার্জেন্সি’ নির্মিত হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে। এতে ইন্দিরার চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, ছবিটি পরিচালনাও করেছেন কঙ্গনা। এতে তার সঙ্গে আছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন প্রমুখ। আগামী ২০ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com