মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কনসার্টে হামলার শিকার কৈলাশ খের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ বার

কনসার্টে গান পরিবেশনের সময় হামলার শিকার হয়েছেন জনপ্রিয় গায়ক কৈলাশ খের। ভারতের কর্নাটকের হাম্পি শহরে এ ঘটনা ঘটে।

গায়কের কনসার্টে বিপুল সংখ্যক শ্রোতা হাজির হয়েছিলেন। সে মঞ্চে গান পরিবেশনের সময় আক্রমণের শিকার হন তিনি। কৈলাশ খেরকে ঘিরে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কেন, এ নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে।

জানা গেছে, রোববার দর্শক সারি থেকে কৈলাশকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ একজনকে আটক করে। আক্রমণের ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে আবারও গান গাইতে শুরু করেন কৈলাশ।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কৈলাশ কন্নড় ভাষার গান না গাওয়ায় দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। সম্ভবত সে ক্ষোভেই বোতল নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com