বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিশ্বকাপ জিতে স্ত্রীকে কী ইঙ্গিত করেছিলেন মেসি?

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ বার

১৮ ডিসেম্বর, ২০২২। কাতারে বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে জয় আর্জেন্টিনার। লিওনেল মেসির স্বপ্নপূরণ। কিন্তু বিশ্বকাপ জয়ের সাথে সাথে গ্যালারিতে স্ত্রী আন্তোনেল্লার দিকে কী ইঙ্গিত করলেন মেসি? অনেকের মনেই ছিল সেই প্রশ্ন। যার উত্তর দিলেন স্বয়ং মেসিই।

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি প্রথম সাক্ষাৎকার দিলেন আর্জেন্টিনার রেডিয়ো আর্বানা প্লে-র পেরোস ডি লা সালে নামক একটি শো-য়ে। সেখানে মেসি জানান যে তিনি তার স্ত্রী-কে বোঝাতে চেয়েছিলেন, কাজ শেষ। কেন বলেছিলেন? মেসি বলেন, ‘আন্তোনেল্লাকে কেন আমি বলেছিলাম ‘কাজ শেষ’? কারণ ওটাই শেষ ছিল। অনেক কষ্ট, অনেক অপেক্ষার পর বিশ্বকাপ জয়। দেশের হয়ে খেলতে নেমে অনেক কষ্ট পেতে হয়েছে। ফাইনাল হেরেছিলাম। অনেকে আমার সমালোচনা করেছিল। আমার পরিবারকে আরো বেশি কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু কাজ শেষ। আমরা কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতেছি। আর কিছু বাকি নেই।’

২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে ০-১ গোলে হেরে গিয়েছিলেন মেসিরা। ২০০৭, ২০১৫ এবং ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেও হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতেন মেসি। গত বছর কাতারে জেতেন বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপে মেসিদের শুরুটা ভালো হয়নি। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তার পর থেকেই ঘুরে দাঁড়ান মেসিরা। একের পর এক ম্যাচ জিততে থাকেন। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে আর্জেন্টিনা। ৩-৩ গোলে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়। নিজেদের দলের হয়ে মেসি এবং কিলিয়ান এমবাপ্পে গোল করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে হেরে যায় ফ্রান্স।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com