মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চমক নিয়ে আসছেন কারিনা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ বার

বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুর খান। বরাবরই ভিন্নরূপে ভক্ত-দর্শকদের সামনে হাজির হন তিনি। এবার এই অভিনেত্রী আসছেন চমক নিয়ে। গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাতা হনসল মেহেতার নতুন সিনেমা ‘বাকিংহাম মাডার্স’-এ গোয়েন্দারূপে নিজেকে মেলে ধরবেন কারিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, `আমার ভীষণ প্রিয় একটা সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’।

যখন হনসল চিত্রনাট্যটি নিয়ে এসেছিলেন, তখন শুধু একটা কথাই বলেছিলাম এমন চরিত্রের জন্যই হয়তো বেঁচেছিলাম! জীবনে প্রথমবারের মতো পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় করলাম। আর এই কাজটি করতে পেরে সত্যিই অনেক ধন্য মনে হচ্ছে।” হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট। সেই চরিত্রের ভিত্তিতেই তৈরি হয়েছে কারিনার এই চরিত্র। ইতোমধ্যে ছবির শুটিং শেষ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com