বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

অবশেষে ভারতের ভিসা পেলেন উসমান খাজা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ বার

অবশেষে ভারতের ভিসা পেলেন উসমান খাজা। ফলে জাতীয় দলের সঙ্গে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আর বাধা রইল না এই অস্ট্রেলিয়ান ওপেনারের।

এর আগে অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা ভারতের বিমানে চড়ে বসলেও ভিসা জটিলতায় যেতে পারেননি খাজা। তার কারণ অবশ্য জানা যায়নি। তবে তার শরীরে ‘পাকিস্তানি’ ট্যাগের কারণেই কি এমনটি হয়েছে? পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম ‘ডন’ অবশ্য দাবি করেছে, দুই দেশের বৈরি সম্পর্কের ঢেউ এসে আছড়ে পড়ছে ক্রীড়াঙ্গনেও।

খাজার জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। তবে মাত্র ৪ বছর বয়সেই পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে খেলছেন দেশটির সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটেও।

বোর্ডার-গাভাস্কার ট্রফি ৪ ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে। এই সফরকে সামনে রেখে বুধবার অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড় ও কর্মীরা সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেন। এর পর সোশ্যাল মিডিয়ায় হতাশা উগড়ে দেন উসমান খাজা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com