মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সাইফের ঘরে কেমন আছেন কারিনা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার

দুই ছেলেকে নিয়ে ব্যস্ততায় সময় কাটে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। এর বাইরে বলিউডের রঙিন দুনিয়া তো আছেই। ব্যক্তিগত জীবন থেকে পর্দার জীবনের নানা কিছু সম্প্রতি তুলে ধরেছেন কারিনা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে সংবাদ সম্মেলনে কারিনা বলেন, স্বামী সাইফ আলি খানের পরিবারের সঙ্গে তার পরিবারের সদস্যদের আড্ডা হলে জমে যায়। কাপুর পরিবারের সবাই সিনেমার জগতের সঙ্গে যুক্ত। আর খান পরিবারে রয়েছে খেলা আর অভিনয়ের অনুষঙ্গ। তবে সাইফের সঙ্গে কারিনার কথার মধ্যে শুধুই থাকে সিনেমা আর খাবারের গল্প। সাইফের আগ্রহ আছে বই পড়া আর বেড়ানোতেও।

কারিনার কথায়, ‘যখনই আমরা নিজেদের মধ্যে আড্ডা দিই, ঘুরেফিরে আসে দেশ-বিদেশের গল্প। সাইফ আমাকে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য দিতে থাকে। কত শহরের কত রকম ঘোরার জায়গা, খাবার, বই— সব কিছু নিয়ে কথা হয়। আমি ওর কাছে কৃতজ্ঞ, আমাকে এত কিছুর স্বাদ দেওয়ার জন্য।’

শুধু সাইফই যে কারিনার চালিকাশক্তি, তা নয়। কারিনা জানান, তিনিও বিভিন্ন সময় সাইফকে পেশাদার হতে সাহায্য করেছেন। তিনি বলেন, ‘আমরা একে অপরের জীবনে অনুপ্রেরণা জোগাই।’

ছোট ছেলে জাহাঙ্গীরও নাকি হয়েছে কারিনার মতো। ছেলেকে নিয়ে গর্বিত মা বলে চলেন, ‘২ বছর হল সবে, কিন্তু জেহ (জাহাঙ্গীর) আমারই মতো বকবক করে। মিশুকে আর খেতে ভালবাসে। সারাদিন খেলাধুলো করে।’

অন্যদিকে, বড় ছেলে তৈমুর অন্য রকম বলে জানান কারিনা। মাত্র ছয় বছর বয়সেই গভীর জীবনবোধ তার, ছেলেকে অনেকটাই বেশি পরিণত বলে মনে করছেন তিনি।

ছেলেদের বড় করার মধ্যে যে আনন্দ আছে তার সঙ্গে মিশে আছে সাইফের ঘরণী হওয়ার তৃপ্তিও। এ সবের মধ্যেই নিজের অভিনয়ের ক্যারিয়ার উপভোগ করছেন বলে জানান কারিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com