শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৭ বার

কুমিল্লায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

পুলিশের দাবি বন্দুকযুদ্ধের ঘটনায় বুড়িচং থানার ওসিসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিম সিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম (২৫) জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম সিং এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক ও ডিবির পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাজহারুল ইসলাম গুলিবিদ্ধ হয়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে পাঁচটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com