শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেষ রক্ষা হলো না তার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির খাঁকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাকির খাঁ উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আমানত খাঁর ছেলে। তিনি গত ৭ বছর ধরে পলাতক ছিলেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হন শরীফ খাঁ (৫০)। এ ঘটনায় নিহতের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন আমানত খাঁ ও তার তিন ছেলে জাকির খাঁ, গাজি খাঁ, মাহবুব খাঁ এবং আমান খাঁর ভাতিজা আমীর খাঁ।
মামলার পর থেকে জাকির খাঁ ও তার দুই ভাই পলাতক ছিলেন। পরে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে এই হত্যা মামলায় জাকির খাঁসহ তার দুই ভাইয়ের মৃত্যুদণ্ড এবং তাদের বাবা আমানত খাঁর যাবজ্জীবন সাজা হয়। আমানত খাঁ বর্তমানে কুমিল্লা কারাগারে সাজা ভোগ করছেন। এই মামলার আরেক আসামি আমির খাঁ ২০১৮ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান।

শরীফ খাঁর ছেলে মো. রাসেল খাঁ বলেন, ‘আসামি গ্রেপ্তার হওয়ায় আমরা খুশি। এ জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের কাছে আবেদন দ্রুত আমার বাবার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা হোক। তাহলেই আমরা শান্তি পাবো।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ২০১৫ সালে উপজেলার চানপুর গ্রামে একজনকে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আখাউড়া থানায় হত্যা মামলা হয়। মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি জাকির খাঁ ৭ বছর পলাতক ছিলেন। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ছদ্মবেশে অজ্ঞাত স্থানে অবস্থান করে অটোরিকশা চালাতেন। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া অপর দুই আসামি পলাতক রয়েছেন। শোনা যাচ্ছে তারা বিদেশে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com