বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় সাবেক আমলা জগলুল কারাগারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ফারদিনের মৃত্যুর মামলা থেকে বান্ধবী বুশরাকে অব্যাহতি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে বান্ধবী আমাতুল্লাহ বুশরার অব্যাহতি চেয়ে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির ধার্য তারিখে প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।

নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত বছর ৭ নভেম্বর রাতে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। মামলায় পরশের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১০ নভেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৬ নভেম্বর রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে বুশরা কারাগারে পাঠানো হয়। এরপর গত ৮ জানুয়ারি জামিন পান বুশরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com