বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভারতকে জাহান্নামে যেতে বললেন পাকিস্তান কিংবদন্তি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার

ভারত-পাকিস্তান ক্রিকেটে ফের যুদ্ধ বেধে গেছে! যেখানে আগামী এশিয়া কাপে পাকিস্তান সফর করতে চায় না ভারত। এরপরই শুরু হয়েছে বিতর্ক। এরই মধ্যে কড়া জবাব দিয়েছেন পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। তিনি জানান, ক্রিকেটে পাকিস্তানকে টিকে থাকতে ভারতের কোনো প্রয়োজন নেই।

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বসার কথা এশিয়া কাপের ১৬তম আসর। তবে এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ইচ্ছার কথা গত অক্টোবরে জানান বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিও।

জয় শাহর সেসময়ের মন্তব্যের সমালোচনা করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তখনকার চেয়ারম্যান রমিজ রাজা। তিনি ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ বয়কটের হুমকি দেন।

এ নিয়ে গত শনিবার বাহারাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভায় ২০২৩ এশিয়া কাপের ভেন্যু নিয়ে আলোচনা হয়। তবে কোনো সমাধান হয়নি। পরে বিজ্ঞপ্তি দিয়ে এসিসি জানায়, আগামী মার্চে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারতের খেলতে না চাওয়ার সিদ্ধান্তে বেজায় চটেছেন মিয়াঁদাদ। রোববার পেশাওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার প্রদর্শনী ম্যাচের সময় তিনি জানান, তাদের বিপক্ষে খেলতে ভয় পায় ভারত।

মিয়াঁদাদ বলেন, ‘ভারত জাহান্নামে যেতে পারে, যদি তারা ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতে না চায়। পাকিস্তানের টিকে থাকতে ভারতের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলতে কেন ভয় পাচ্ছে ভারত? তারা জানে, যদি পাকিস্তানের কাছে হারে তাহলে জনগণ তাদের ছাড়বে না। নরেন্দ্র মোদি উধাও হয়ে যাবে, তাদের জনতা তাকে ছাড়বে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com