মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতের মানচিত্রে পা, তোপের মুখে অক্ষয় কুমার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার

সচরাচর বিতর্কে জড়ান না বলিউড তারকা অক্ষয় কুমার। আগে যদিও বা তার নামে সমালোচনা শোনা যেত, এখন তার ঊর্ধ্বে তিনি। কিন্তু সম্প্রতি এমন একটি পুরনো ভিডিও প্রকাশ পেয়েছে, যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। ভারতের মানচিত্রের উপর দিয়ে হাঁটছেন অক্ষয়। আর তা দেখেই চটেছেন ভক্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন এই বলিউড তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, একটি উড়োজাহাজ সংস্থারের জন্য নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন অক্ষয় কুমার। একই বিজ্ঞাপনে অভিনয় করেছেন দিশা পটানি, নোরা ফাতেহি, মৌনি রায়ও।

সেই বিজ্ঞাপনে দেখা যায়, একটি প্রতীকী গ্লোবের উপর দিয়ে হাঁটছেন তারা সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেন ‘রাম সেতু’ খ্যাত অভিনেতা। ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই নেটিজনের তোপের মুখে পড়েন অক্ষয়।

নেটিজনের অভিযোগ, ভারতের মানচিত্রের উপর দিয়ে হেঁটে দেশকে চূড়ান্ত অপমান করছেন তিনি।

কীভাবে এমন কাজ করলেন তিনি? অভিনেতার উদ্দেশে প্রশ্ন ভক্তদের। কেউ কেউ আবার এই সুযোগে অক্ষয়কে কানাডার নাগরিক বলে খোঁচা দিতেও ছাড়েননি। তাদের বক্তব্য, কানাডার নাগরিক হয়ে ভারতমাতার প্রতি শ্রদ্ধা জাগবে কী করে?

অক্ষয় কুমার এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

উল্লেখ্য, আগামীতে ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’ সিনেমাতে দেখা যাবে অক্ষয়কে। এই সিনেমায় তাদের পাশাপাশি ডায়ানা পেন্টি এবং নুসরাত বারুচা মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com