মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লক্ষীনগর স্টেশনে নাচলেন বুবলী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ বার

লক্ষীনগর স্টেশন, সেটিকে কেন্দ্র করে চারপাশে গড়ে উঠেছে বহু দোকানপাট। আর সেই স্টেশনের প্লাটফর্মে বাহারি রঙের পোশাক পরে অপেক্ষা করছে শ’খানেক তরুণ-তরুণী। হঠাৎ অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে গানের তালে নাচতে শুরু করলেন তারা। আর এর পুরোটাই হয়েছে এফডিসিতে।

যেখানে সকলের মধ্যমণি ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। আর তার নাচে জমে উঠেছিল পুরো আয়োজন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক আদর আজাদও। গতকাল বুধবার রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিডোরিয়ামের সামনে শুরু হয় ‘লোকাল’ সিনেমার গানের শুটিং।

ছবিটির নির্মাতা সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয় গানের শুটিং। চলেছে ভোর পর্যন্ত। এতে অংশ নিয়েছেন শতাধিক কলাকুশলী। গানের কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। টাইগার মিডিয়া প্রযোজিত এই সিনেমার শুটিংয়ের কাজ প্রায় শেষ।

‘লোকাল’ সিনেমায় বুবলী অভিনয় করছেন রুপালী চরিত্রে। এতে একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে তাকে। আর এলাকার মাস্তান টাইপ ছেলের চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। চরিত্রের নাম গোলাপ।

নির্মাতা বলেন, ‘ছবির গল্পটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার। তবে অনেক নতুনত্ব আছে। একটি মফস্বল এলাকার মানুষের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে এতে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com