বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ বার

চিকিৎসকের পরামর্শে রাতে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে রয়েছেন তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর গেছেন তারা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে গেছেন। তিনি চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে ও মিসেস মহাসচিব রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

তিনি আরো জানান, আশা করি চিকিৎসকের পরামর্শে এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন মহাসচিব। এদিকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com