বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

‘যৌনাঙ্গে আঘাত করেছে পুলিশ, গলা টিপে মারতে চেয়েছে’ হাড়হিম করা অভিযোগ জামিয়ার ছাত্রীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৯ বার

‘যৌনাঙ্গে আঘাত করেছে, তারপর গলা টিপে ধরেছে৷ পরিস্থিতি এমন তৈরি হয়েছিল মনে হচ্ছিল দমবন্ধ হয়ে মরে যাবো৷’ দিল্লির ঐতিহ্যাবাসী জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের ওপর নতুন করে পুলিশি নির্যাতনের অভিযোগ তুললেন ছাত্ররা৷ সোমবার জামিয়া থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল ডেকেছিল ছাত্ররা৷ সেই মিছিলটি মাঝপথেই আটকে দেয় পুলিশ৷ আর সেই সময়েই ছাত্রদের ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ৷

একজন ছাত্রী জানিয়েছেন, ‘পুলিশ আমাদের ঠেলে সরিয়ে দিতে চাইছিল৷ পুলিশ প্রস্তুত ছিল আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য৷ হঠাৎ করে সেই পুলিশের দল ভিড়ের মধ্যে ঢুকে পড়ে৷ তারপর প্রথমে আমাদের পায়ে মারতে থাকে৷ ধীরে ধীরে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে যায়৷ পুলিশের মারে আমাদের এক নারী সহপাঠীর যৌনাঙ্গে আঘাত লাগে৷ তার অবস্থা খুবই সঙ্কটজনক৷ আমার সঙ্গেও এই একই ঘটনা ঘটেছে৷ আমি দু’বার জ্ঞান হারিয়েছি৷’ হাসপাতালের বেডে শুয়ে এই মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি৷ মাত্র দশ দিন আগেই জামিয়ার মিছিলে গুলি চালিয়েছিল এক বন্দুকবাজ৷ সেই ঘটনার ক’দিনের মাথায় এই ঘটনা নতুন করে অশান্তি তৈরি করেছে৷ খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত বেশ কয়েকজন ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷ তাদের মধ্যে পাঁচজনের অবস্থা খারাপ৷ কয়েকজনের বুকে ব্যথা হচ্ছে৷ এরা সকলেই আল শিফা হাসপাতালে ভর্তি রয়েছেন৷

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রতিবাদীদের মিছিল না এগিয়ে নেয়ার জন্য৷ কিন্তু তারা শোনেনি৷ নিষেধ না মেনেই জামিয়ার সাত নম্বর গেট থেকে মিছিল শুরু করে ছাত্ররা৷ সন্ধ্যে ছ’টা নাগাদ শুখদেব বিহার থানা ঘেরাও করে৷ কয়েকজন ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে৷ তারপরেই ঝামেলা তীব্র আকার ধারণ করে৷
সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com