মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার

কলকাতার টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী তৃণা সাহা। সম্প্রতিই ‘বালিঝড়’ নামে নতুন একটি ধারাবাহিকের শুটিং করেছেন। আর এরইমধ্যে জানালেন তার নগ্ন ছবি ভাইরাল করে দেয়ার হুমকি দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়,       সকালে অভিনেত্রী তৃণার কাছে একটি ফোন কল আসে। সেই ফোনের কলে তাকে বলা হয়, এক ব্যক্তি তৃণা সাহার নাম করে ১২ হাজার টাকা লোন নিয়েছে। জরুরি প্রয়োজনে যার কাছ থেকে লোন নেওয়া হয়েছে তাকে তৃণা সাহার ফোন নম্বর দেওয়া হয়েছে।

এখন যে ব্যক্তির কাছ থেকে লোন নেওয়া হয়েছে তিনিই নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিচ্ছেন অভিনেত্রীকে। লোকটি বলছে, ধারের টাকা পরিশোধ না করলে তার নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।

এ বিষয়ে তৃণার অভিযোগ, তার ব্যক্তিগত ফোন নম্বর কে এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, তাদের কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেনি।

তিনি বলেন, আমি কখনোই চাই না আমার নগ্ন ছবি ছড়িয়ে পড়ুক। এ কারণে থানায় অভিযোগ করব। আপাতত ফোন নম্বর ব্লক করেছি।

উল্লেখ্য, অভিনয়ে ব্যস্ত থাকলেও আপাতত ব্যক্তিগত বিষয়ের জন্য আলোচনায় তৃণা। কয়েক মাস ধরে স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিয়েবিচ্ছেদের গুঞ্জন। তারা বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০২১ সালে। বিয়ের দুই বছর পার না হতেই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে তাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com