বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানেন না রিজওয়ান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ বার

২১ ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। তার পর থেকেই বিশ্বের প্রতিটি দেশ এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করে আসছে।

২১ ফেব্রুয়ারির আগেই শেষ হয়ে যাবে বিপিএল। তাই শুক্রবার ভাষার মাস উপলক্ষ্যে বিশেষ কিছু উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিন বাংলায় ধারাভাষ্য, বাংলা ভাষায় সংবাদ সম্মেলন, বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ বাহু বন্ধনী ছিল প্রত্যেক খেলোয়াড়রর, ম্যাচ অফিসিয়ালদের হাতে।

কিন্তু এদিন বিপিএল নবম আসরের ৪১তম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি তারকা ক্রিকেটারব বলেন, আমি বাংলাদেশকে শুভ কামনা জানাই, যদিও জানি না আজ কী দিন। পুরো দলের জন্যই পরেছি ব্যাজ। পুরো দল পরেছে, তাই আমিও পরেছি।

মাতৃভাষা দিবস সম্পর্কে না জানায় দুঃখ প্রকাশ করে বলেন, দুঃখিত, আমি জানি না বাংলাদেশে আজ কী দিন। যদিও শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ। আমি এখান থেকে পেশোয়ারের মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি, আমি আলাদা কিছু দেখি না এই ভালোবাসার চেয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com