রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এইচএসসি পাসের চেয়েও উচ্চশিক্ষায় আসন বেশি আছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা পাস করেছেন (এইচএসসি), তারা কেউ কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে এবং আইনে ভর্তি হন। অনেকে আছেন উচ্চশিক্ষা অর্জনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। আবার অনেকে আমাদের যে ২ হাজার ২৫৭টি কলেজ আছে সেখানে উচ্চশিক্ষার জন্য যান। সব মিলিয়ে উচ্চশিক্ষায় আসন সংখ্যা যা পাস করেছে তার চেয়েও বেশি আছে।’

আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যা কিছুই করছি, সবই নতুন প্রজন্মের জন্য। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন তার কন্যা আমাদের দেখাচ্ছেন, সেই বাংলাদেশ গড়বার মূল কারিগর হবেন আমাদের নতুন প্রজন্ম। আমাদের কাজ হচ্ছে সব জঞ্জাল সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি মসৃণ পথ তৈরি করে দেওয়া।’

এসময় উপস্থিত ছিলেন কথা সহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com