বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রেকর্ড গড়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন ইমরানুর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫১ বার

কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ইমরানুর রহমান। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার ৬০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন তিনি।

এই পদক জিততে ইমরানুর নিজের আগের রেকর্ড ভেঙেছেন। ফাইনালে তিনি ৬.৫৯ সেকেন্ড সময় নেন। এর আগে প্রতিযোগিতার সেমিফাইনালে দ্বিতীয় হন বাংলাদেশের দ্রুততম মানব। সেমিফাইনালে তার টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ডে। এর আগে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিলেন ইমরানুর। টাইমিং ছিল ৬.৭০ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন, এশিয়ার ইনডোরে ইমরানুরের পদক পাওয়ার সম্ভাবনা আছে। সেটি সত্য করে দেখালেন ইমরানুর।

তবে শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে ভালো করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৬০ মিটার স্প্রিন্টে নিজের হিটে সবার শেষে দৌড় শেষ করেন তিনি। তবে নিজের সেরা টাইমিং করেছেন এই অ্যাথলিট। শুক্রবার তার টাইমিং ছিল ৭.৯৩ সেকেন্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com