মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা, চাইলেন সাহায্য

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ বার

মানসিকভাবে ভালো নেই জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুভাকাঙক্ষীদের কাছে চেয়েছেন সাহায্যও। ইনস্টাগ্রামে এক পোস্টে প্রভা জানান, ভুয়া টিকটক অ্যাকাউন্ট নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এসব ভুয়া অ্যাকান্ট রিপোর্ট করার আহ্বান জানিয়ছেন তিনি।

এই অভিনেত্রী লিখেছেন, ‘সকলের দৃষ্টি আকর্ষণ করছি… আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটক প্লাটফর্মের আমার কোনো আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন সেগুলো কোনটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারের আমার ভালো চান শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই আইডিগুলোতে রিপোর্ট করে আপনার এগুলো চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সাহায্য করবেন।’

প্রভা আরও লিখেছেন, ‘আর আমার যত বন্ধু এবং কলিগস আছেন তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এই আইডিটার ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন। এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য না।’

সবশেষ এই অভিনেত্রীর ভাষ্য, ‘সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করেন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com