মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দুর্ঘটনায় শাকিব

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ বার

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ‘আগুন’ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে পায়ের এক্স-রে করান তিনি।

তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আগামী ঈদে মুক্তি পাবে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’। এতে আরও আছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।

সোমবার শুটিংয়ের মাধ্যমে এই ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com