রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফতুল্লায় ইটখোলায় আগুন, ঘুমন্ত অবস্থায় নারী শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ বার

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে একটি ইটখোলায় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় রোকেয়া নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আগুনে ইটখোলায় বসবাস করা শ্রমিকদের প্রায় শতাধিক খুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার রাত ১টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাটের কাছে এনবিএম ইট খোলায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দগ্ধ নারীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রোকেয়া (২৭) এনবিএম ইটখোলার শ্রমিক হারুন অর রশিদের স্ত্রী।

শ্রমিকরা জানান, হারুন ও রোকেয়ার এক বছর আগে বিয়ে হয়েছে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তারা স্বামী-স্ত্রী দু’জনই ইটখোলায় কাজ করেন।

শ্রমিকরা আরো জানান, হঠাৎ খুপড়ি ঘরে আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের জেবিসি ইটখোলার খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় খোলার প্রায় শতাধিক ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পুড়ে যাওয়া এনবিএম ইটখোলার খুপড়ি ঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ লাশ উদ্ধার করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com