মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এবার দক্ষিণী সিনেমায় জাহ্নবী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ বার

বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় জাহ্নবী কাপুরের। ক্যারিয়ারের পাঁচ বছরের মাথায় এবার দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে শ্রীদেবী ও বনি কাপুর কন্যা।

নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস লাস্যময়ী এই অভিনেত্রী। অনেকটা উচ্চাকাঙ্ক্ষীও বটে শ্রীদেবী-কন্যা। মিডিয়ার শিরোনামে খবর এসেছে  অভিনেতা জুনিয়র এনটিআরের বিপরীতে জুটি বাঁধবেন জাহ্নবী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি৷ বর্তমানে এটিকে বলা হচ্ছে ‘এনটিআর ৩০’। সিনেমাটি পরিচালনা করছেন কোরাতলা শিভা। দাবি করা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং মার্চ থেকে এর শুটিং শুরু হবে। সিনেমাটি নিয়ে এনটিআর এবং জাহ্নবী কাপুরের ভক্তরা ইতিমধ্যে উম্মাদনায় মেতেছেন।উল্লেখ্য, এর আগে একই পরিচালকের অধীনে ‘জনতা গ্যারাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। ২০১৬ সালের পর ফিরছে সেই পরিচালক-অভিনেতার জুটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com