বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯১ বার

হ্যামিলনের বাঁশিওয়ালার কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই বাঁশিওয়ালা তার সুরের জাদুতে শহরকে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করেছিলেন। পরে তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে শহরের শিশুরা কোথায় যেন হারিয়ে যায়! বাস্তবে কেউ সেই বাঁশিওয়ালাকে দেখেননি।

এবার সেই বাঁশিওয়ালাকে দেখবে মানুষ। তাও বাংলাদেশের! তবে তা বাস্তবে নয়, বাঁশিওয়ালার দেখা মিলবে একটি ধারাবাহিক নাটকে। নাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’। এটি রচনা ও পরিচালনা করেন আশরাফুজ্জামান।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে আরও আছেন অর্ষা, ঊর্মিলা শ্রাবন্তী কর, শহীদুজ্জামান সেলিম, আরফান, নাদিয়া মিম, এলেন শুভ্র, শফিক খান দিলু প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এর গল্পে গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। আর এই চরিত্রটি সম্পর্কে মানুষের একটি ইতিবাচক ধারণাও আছে। গতানুগতিকতার বাইরে গিয়ে নাটকের গল্পটি তৈরি হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

নির্মাতা আশরাফুজ্জামান জানান, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com