মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রশংসায় ভাসছেন সামান্থা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছর নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন তিনি। মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভোগেন। সামান্থার পরবর্তী সিনেমা আসছে ‘শকুন্তলম’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন এ নায়িকা। সম্প্রতি সিনেমার ট্রেলার মুক্তির পর ভূয়সী প্রশংসা পাচ্ছেন সামান্থা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির জন্য সামান্থা ৭ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। ‘শকুন্তলম’ সিনেমার জন্য ১৫০ দিন বরাদ্ধ দিয়েছিলেন সামান্থা। তবে পারিশ্রমিক নেন মাত্র আড়াই কোটি। সামান্থা দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয়। এর আগে সিনেমার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি! তা হলে এ সিনেমার জন্য অর্ধেক পারিশ্রমিক কেন নিলেন সামান্থা?

এক প্রতিবেদনে জানা যায়, ‘শকুন্তলম’ সিনেমা সামান্থাকে আরও খ্যাতি এনে দেবে, এটাই তার বিশ্বাস। এ জন্য স্বেচ্ছায় সর্বনিম্ন পারিশ্রমিক নিয়েছেন। সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সামন্থা বলেছিলেন, ‘জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে।’ ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com