মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমি কি কাউকে জোর জবরদস্তি করেছি: সেলিম

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ বার

সম্প্রতি অমর একুশে বইমেলায় একটি বইকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। নালন্দা প্রকাশনা থেকে প্রকাশিত ‘জন্ম ও যোনির ইতিহাস’ শিরোনামের বইটিতে তরুণ লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দিকে নারী কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, বইটিতে শোবিজের অনেক তারকাকেই দাঁড় করিয়েছে সমালোচনার কাঠগড়ায়।

বিষয়টি নিয়ে চুপ আছেন মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এখনো বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ তিনি।  তিনি বলেন, ‘দেখুন বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ফোন দিয়েছে। কিন্তু আমি এসব বিষয়ে কথা বলতে চাই না। কারণ, এসব বিষয় যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি দুর্গন্ধ ছড়াবে। তাই আমি মনে করি, আমাদের চুপ থাকাটাই ভালো।’

আপনার চুপ থাকার কারণে অনেকে শোবিজের তারকাদের নিয়ে বাজে মন্তব্য করছে। তাহলে কী বইটিতে যা লেখা আছে তা সত্য? উত্তরে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘একজন কোথা থেকে কি লিখেছে আর সে নিয়ে মানুষের মধ্যে নানা কথা চলছে- এটা শুনেই তো আমার হাসি পাচ্ছে। দেখুন সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। সে তার কথা বলেছে। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যে, এটা যাচাই না করে অন্যের বিরুদ্ধে সমালোচনা করা ঠিক হবে না।’

জনপ্রিয় এই নির্মাতা আরও বলেন, ‘এই লেখিকা ভাইরাল হওয়ার জন্যই কথাগুলো লিখেছেন। আর আপনারা যদি এটি ফলাও করে প্রচার করেন, তাহলে তার উদ্দেশ্য সফল। আমি মনে করি, এগুলো নিয়ে আপনারা লেখালেখি বন্ধ করুন।’

লেখিকা প্রীতির অভিযোগ প্রসঙ্গে আপনার চুপ থাকা মানেই- নিরবতা সম্মতির লক্ষণ!, বিষয়টি কী তাই? ‘আমি কি কাউকে জোর জবরদস্তি করেছি? আর ওই লেখিকা কি আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন? তাহলে কেন আপনার এই বিষয়টি জানার জন্য এত উঠে পড়ে লেগেছেন? বাদ দেন এগুলো নিয়ে কথা বলা। তাহলে দেখবেন, এমনিতেই সব চুপ হয়ে যাবে,’ বললেন গিয়াস উদ্দিন সেলিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com