সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ড সিরিজে যে দুই কীর্তির সামনে সাকিব

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ বার

মাঠে নামলেই যেন রেকর্ড গড়েন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে এবার দুটি দারুণ মাইলফলক অপেক্ষা করছে।আসছে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেই হয়ে যেতে পারে অর্জনগুলো।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আর মাত্র ১৬৫ রান করতে পারলেই সাকিব হবেন বাংলাদেশের ওয়ানডেতে ৭০০০ বা তার বেশি রান করা দ্বিতীয় ব্যাটার। আন্তর্জাতিক ওয়ানডেতে ৭০০০ বা তার বেশি রান আছে মোট ৪৩ জনের।

ওয়ানডেতে সাকিবের বর্তমান রান ৬৮৩৫। বাংলাদেশিদের মধ্যে তিনি শুধু পিছিয়ে আছেন তামিম ইকবালের থেকে। যার ওয়ানডে রান সংখ্যা ৮০৭৪।

এছাড়া বল হাতে আর ৬ উইকেট নিলে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মালিক হবেন সাকিব। ওয়ানডেতে ৩০০ বা তার বেশি উইকেট শিকার করেছেন ১৩জন বোলার। ২৯৪ উইকেট নিয়ে সাকিব ওয়ানডেতে ১৪তম সর্বোচ্চ উইকেটের মালিক।

আগামী ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু। প্রথম দুই ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, শেষটি ৬ মার্চ চট্টগ্রামে। এই সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com