মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘বুবুজান’ নাকি ‘আম্মাজান’, উত্তর দিলেন মাহি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ বার

গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘বুবুজান’। দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। শামীম আহমেদ রনির পরিচালনায় মাহি অভিনয় করেছেন বুবুজান চরিত্রে।

এরই মধ্যে কথা রটেছে, এই সিনেমার সঙ্গে নাকি কাজী হায়াতের ‘আম্মাজান’র বেশ মিল রয়েছে। অনেকেই তো বলছে, গল্পটি ‘আম্মাজান’ থেকেই নেওয়া। তবে এ বিষয়ে আর চুপ থাকতে পারেননি বুবুজান।

মাহি বলেন, ‘যারা এটি বলছেন, তারা ভুল বলছেন। নামের কারণে অনেকেই হয়তো এটি ভাবছেন। “বুবুজান’র গল্পটি একরকম আর “আম্মাজান’র গল্পটি অন্যরকম। তবে “আম্মাজান” ছবিতে মান্না ভাই তার আম্মার জন্য পাগল ছিল আর এখানে শান্ত তার বুবুর জন্য পাগল। মিল খুঁজলে এটাই পাওয়া যাবে। আর বাকি সব দিক থেকেই ছবিটি আলাদা।’

‘বুবুজান’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘এই ছবির গল্পটি দারুণ। ভাই-বোনের দারুণ এক গল্প তুলে ধরা হয়েছে এতে। আর নির্মাতা রনিও সেটি পর্দায় ফুটিয়ে তুলেছেন সুনিপুণ হাতে। ছবিটি গল্প নির্ভর। যারাই দেখেছেন, তারাই ছবিটির প্রশংসা করেছেন। গল্পে খুব সুন্দর একটা ম্যাসেজ আছে। আশা করি, যারাই ছবিটি দেখবেন তারাই এর প্রশংসা করতে বাধ্য হবেন।’

এদিকে, সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত ‘বুবুজান’। এতে মাহিয়া মাহি, শান্ত খান ও নিশাত নাওয়ার সালওয়ারের পাশাপাশি আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকরসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com