মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কনসার্টে সোনু নিগমের ওপর হামলা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ বার

মুম্বাইয়ের চেম্বুর এলাকায় একটি কনসার্টে সোনু নিগম ও তার টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোনুর ম্যানেজার সায়রা ও তার বন্ধু-গায়ক রাব্বানি খান আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে দুর্ব্যবহার করেন। বিধায়কের ছেলে সোনুর সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন এবং সেই কারণেই তারা মঞ্চে গিয়েছিলেন।

বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন এবং সোনু যখন মঞ্চ থেকে নামছিলেন তখন স্টেজের পেছনে তাকে ধাক্কা দেয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ই-টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সোনুকে ধাক্কা দেওয়ার সময় তার দেহরক্ষী বাঁধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেন বিধায়কের ছেলে। এর পর তিনি সোনুকে ধরতে যান, তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বন্ধু রাব্বানি খান।

এর পর রাব্বানিকেও ধাক্কা মারেন তিনি। এ সময় সিঁড়ি নিচে মাটিতে পড়ে যান রাব্বানি। সৌভাগ্যবশত সোনু কোনো আঘাত পায়নি, কিন্তু যে দুই ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তারা আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। এ নিয়ে বিস্তারিত কিছু না জানালেও সংবাদমাদ্যমটিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনু নিগম নিজেও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com