শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

হাফিজের বোলিং অ্যাকশন বৈধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৪ বার

ক্যারিয়ারের পুরো সময়টায়ই বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়েছেন মোহাম্মদ হাফিজ। সম্প্রতি অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আবারো নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে নতুন পরীক্ষায় তার বোলিংয়ে কোনো ত্রুটি ধরা পড়েনি। ফলে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন ৩৯ বছর বয়সী এই পাকিস্তানি ক্রিকেটার।

গত আগস্টে ইংলিশ ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে খেলছিলেন হাফিজ। সমারসেটের বিপক্ষে বোলিং করার সময় তার অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন আম্পায়াররা। পরীক্ষার পর তাতে ত্রুটি ধরা পড়ে। কিন্তু তাতে সন্তুষ্ট ছিলেন না হাফিজ।

রিপোর্টে দেখা যায়, অফব্রেকের সময় হাফিজের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। পরে আপিল করেন তিনি। কিন্তু তাতেও লাভ হয়নি। অ্যাকশন বৈধ না হওয়ায় তাকে কাউন্টি ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিভিউ কমিটি। কিন্তু অ্যাকশন শুধরে পুনরায় বোলিংয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়।

অবশেষে লাফবোরো বিশ্ববিদ্যালয়ে এবং লাহোরে আইসিসির টেস্টিং সেন্টারের মূল্যায়ন পরীক্ষায় পাস করেছেন হাফিজ। ফলে তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন থেকে ইংল্যান্ডে সব ধরনের প্রতিযোগিতায় বল করতে পারবেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

১৫ বছর আগে ২০০৫ সালে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হাফিজের বোলিং অ্যাকশন ধরা পড়ে।

এরপর ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগে টি-২০তে অবৈধ বোলিং অ্যাকশন ধরা পড়ে। একই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তার বোলিং অ্যাকশন ধরা পড়ে। তখন এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। পরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসেন তিনি।

এখানেই শেষ নয়, এরপর আরো কয়েকবার তার বোলিং অবৈধ ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com