রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার

এবার থেকে ২০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ঘোষণা ছাড়াই দেশে আনার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেবাখাতের উদ্যোক্তারা ও রপ্তানিকারকরকদের এ সুযোগ দ্বিগুণ করা হলো। এর আগে এ সীমা ছিল ১০ হাজার ডলার পর্যন্ত। আজ বুধবার এক সার্কুলার জারি করে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এতদিন সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ১০ হাজার ডলার দেশে আনা যেত। এখন তা বাড়িয়ে ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

এর আগে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে।

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবাখাতের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় এখন থেকে আনা যাবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা জানান, সি-ফরমে ঘোষণা ছাড়াই দ্বিগুণ অর্থ দেশে আনার এই সুযোগ পাবেন সেবা রপ্তানিকারকরা। এক্ষেত্রে অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই প্রাপ্ত আয় নগদায়ন করতে পারবেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com