মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত বাঙ্গা!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে এবার এক ভারতীয় বংশোদ্ভূতকে মনোনয়ন দিয়েছে জো বাইডেন প্রশাসন। মাস্টার কার্ডের সাবেক সিইও অজয় বাঙ্গার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই সঙ্কটের সময়ে বাঙ্গাই বিশ্ব ব্যাঙ্ককে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিশ্বের একাধিক আন্তর্জাতিক কোম্পানিকে সামলেছেন। বহু কর্মসংস্থানের সৃষ্টি করেছেন।’

ওয়াকিবহাল মহলের ধারনা, সবকিছু ঠিকঠাক থাকলে অজয় বাঙ্গাই হতে চলেছেন পরবর্তী বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বর্তমান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস হঠাৎ করেই ওই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। পাঁচ বছরের কার্যকালের মধ্য়ে এখনো প্রায় এক বছর বাকি রয়েছে ম্যালপাসের।

জেনারেল আটলান্টিস নামে এক ইক্যুইটি ফার্মে বর্তমানে ভাইস চেয়ারম্যানের পদে রয়েছে অজয় বাঙ্গা। মাস্টারকার্ড, আমেরিকান রেডক্রস, রাফট ফুডস, ডাও ইনকর্পোরেটেড কাজ করেছেন বাঙ্গা।

পুনের জন্ম হলেও দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হন বাঙ্গা। আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করার পর তিনি যোগ দেন নেসলে ইন্ডিয়া-তে। এরপর সিটি ব্যাংকে। ১৯৯৬ সালে বাঙ্গা চলে যান মার্কিন যুক্তরাষ্ট্র। পেপসিকোতে ছিলেন প্রায় ১৩ বছর। এরপর মাস্টার কার্ডের বিশাল ব্যাপ্তি তার হাত ধরেই।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com