মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘মোঘলরা খলনায়ক হলে তাজমহল, লালকেল্লা ভেঙে দিন’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ বার

ভারতীয় ইতিহাসে মোঘল সম্রাটদের খলনায়ক হিসেবে দেখানোর প্রবণতা শুরু হয়েছে। তবে মোঘলদের প্রশংসাও করছেন অনেকে। এবার এ তালিকায় যোগ দিলেন বলিউডের শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিতর্কে মুখ খোলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, জি ফাইভের ওয়েব সিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’-এ মোঘল সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। সেই সিরিজের প্রসঙ্গ উঠতেই নাসিরের মুখে উঠে এল মোঘলদের কথা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘ইদানিং অদ্ভুত এক প্রবণতা দেখা যাচ্ছে। বলা হচ্ছে মোঘলরা যা করছেন তা একেবারেই খারাপ। ইতিহাস একেবারেই ভুলভাবে ব্যাখা হচ্ছে। আমার মতে, যদি মোঘলদের সব খারাপই হয়, তাহলে তাজমহল ও লালকেল্লা গুড়িয়ে দেওয়া হোক। মোঘলদের অতিরঞ্জিত করারও দরকার নেই। খলনায়কও বানানোর প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, কয়েকমাস আগে ‘কচ্ছ এক্সপ্রেসে’র প্রচার অনুষ্ঠানে, ‘পাঠান’ ছবি ঘিরে বিতর্ক নিয়ে নাসিরুদ্দিন শাহের স্ত্রী রত্না পাঠককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নাসিরুদ্দিনকে কোনো রকম মন্তব্য করতে দিই না। কে জানে কোন মন্তব্য থেকে কোন বিপদ চলে আসে। অশান্তি ভালো লাগে না।’

রত্নার দাবি, ‘হিংসার যে পরিমণ্ডল দেখতে পাচ্ছি, কেউ বাড়িতে এসে পাথর ছুঁড়ে মারতে পারে। কিছুই অসম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘এখনকার সময়ে এমনিতেই কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছে। কারণ একাধিক। তবু সতর্ক থাকতে হবে। তাই বলে ভয় পেলেও চলবে না। আমার স্বামীকে সাবধানে থাকতে বলি সবসময়। চুপ করে থাকাই শ্রেয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com