মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে রুশ, চীনা ও ইরানি কোম্পানি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ বার

ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া, চীন ও ইরানের কয়েকটি কোম্পানি। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

এ তালিকায় রয়েছে রাশিয়ার দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর মেগাফোন, চীনা স্যাটেলাইট কোম্পানি স্পেসএক্স ও চায়না হেড অ্যারোস্পেস টেকনোলজিসহ ইরানি কয়েকটি কোম্পানি।

এ নিষেধাজ্ঞার পেছনে যুক্তি দেখানো হয়েছে, কোম্পানিগুলো রুশ সেনাবাহিনীকে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে।

বাইডেন প্রশাসন জানায়, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, রুশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা শিল্প মন্ত্রণালয়কে টেকনোলজির সাধারণ পণ্য থেকেও বঞ্ছিত রাখা, যেন তারা সামরিক শক্তি আর বৃদ্ধি করতে না পারে।

বাইডেন প্রশাসন আরো জানায়, রফতানি নিষেধাজ্ঞা এড়াতে ও প্রধান টেকনোলজিতে দখলে রাখতে রাশিয়াকে যেসব কোম্পানি সাহায্য করে, তাদেরকে প্রতিহত করা এ পদক্ষেপের লক্ষ্য। এর মাধ্যমে যেন রুশ সেনাবাহিনীর শক্তিকে হ্রাস করা যায়।

সূত্র : আলজাজিরা ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com