মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

‘যতদিন পুতিনের যুদ্ধ চলবে, ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার

মার্কিন পররাষ্ট্র দফতরের আঞ্চলিক মুখপাত্র স্যামুয়েল ওয়ারবার্গ বলেন, ‘যতদিন পুতিনের যুদ্ধ চলবে, ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।’

শুক্রবার আলজাজিরা মুবাশিরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ওয়ারবার্গ বলেন, ‘যুদ্ধের প্রতিটি ধাপে ইউক্রেনকে সহযোগিতা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। কখনো দিয়েছে প্রতিরক্ষামূলক অস্ত্র। কখনো দিয়েছে অর্থ ও পরামর্শমূলক সহায়তা। যখন যে সহযোগিতার প্রয়োজন পড়েছে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়েই হাজির হয়েছে।’

তিনি জানান, ‘এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার ২৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। যেন এর মাধ্যমে রুশ আক্রমণ থেকে বাঁচার জন্য ইউক্রেন মাটির নিচে বাঙ্কার তৈরি করতে পারে।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ প্রথম ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া শর্ত দিয়েছিল, কিয়েভ ভবিষ্যতে কোনো সামরিক জোটের সাথে যুক্ত হতে পারবে না। কিন্তু শর্তটি ইউক্রেনের স্বাধীনতা-সার্বভোমত্বের পরিপন্থী বিধায় আর সমঝোতা হয়নি। ফলে আজো সেই যুদ্ধ চলমান।

সূত্র : আলজাজিরা মুবাশির

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com