বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ক্রিকেটারদের যে পরামর্শ দিলেন সানিয়া মির্জা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ বার

নিজের প্রিয় খেলা টেনিসকে সদ্য বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। দুবাইয়ে ক্যারিয়ারের ইতি টানেন ভারতীয় তারকা। তবে টেনিস ছাড়লেও ক্রিকেটে জড়িয়ে পড়েছেন তিনি। সম্প্রতি সানিয়া নারী প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের সঙ্গে যুক্ত হয়েছেন। এই দলের পরামর্শক হিসেবে দেখা যাবে তাকে।

নতুন জীবন নিয়ে ৩৬ বছর বয়সী সানিয়া বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক নেই। কিন্তু এদের নিয়ে কাজ করতে ভালো লাগবে। কম বয়সের মেয়েদের কাছে প্রচুর টাকা থাকে না। অনেকেরই অবস্থা ভালো হয় না। অথচ লাখ লাখ মানুষের আশা রয়েছে ওদের ঘিরে। ওদের অনেককেই টেলিভিশনে কখনো দেখা যায়নি। ওদের অনেকে কখনো বিজ্ঞাপনের কাজ করেনি। ফলে প্রিমিয়ার লিগের পরিবেশ ওদের লক্ষ্যচ্যুত করতে পারে।’

নারী প্রিমিয়ার লিগের আলোয় যাতে ছোট ছোট মেয়েদের প্রতিভা হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করাকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন ছয়টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

তিনি আরও বলেন, ‘আগে ওদের অনেককে হয়তো প্রত্যাশার চাপ সামলাতে হয়নি। এবার প্রত্যাশার চাপ থাকবে। আমি ওদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেব। তাতে হয়তো ওরা কিছুটা স্বাচ্ছন্দ বোধ করবে। বড় পরিবর্তনের সময় সাহায্য করবে। এমন একটা দলের হয়ে খেলার সুযোগ অনেকের কাছে বিরাট ব্যাপার।’

মেন্টরের দায়িত্ব দেওয়ায় খুশি সানিয়া বলেন, ‘আমার কাছেও এটা দারুণ একটা সুযোগ। যেমন কাজ করতে চাই, এটা অনেকটা তেমনই। মেয়েদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেব। চেষ্টা করব আমাদের উপমহাদেশে নারীদের খেলা যাতে ভবিষ্যতে আরও উন্নতি করে। আরও আকর্ষণীয় হয়ে ওঠে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com