বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

এরপর কোন দলে খেলবেন মেসি!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ বার

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এরপর কোন ক্লাবের হয়ে খেলবেন? প্যারিস সাঁ জাঁ-তেই কি দেখা যাবে তাকে? নাকি বার্সেলোনায় ফিরবেন? মেজর লিগ সকারে আবার দেখা যাবে না তো মেসিকে? বিশ্বজুড়ে মেসিকে নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। আর্জেন্টাইন তারকা নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে টুঁ শব্দটি করেননি। কিন্তু মেসির ঘনিষ্ঠ বন্ধু সের্জিও আগুয়েরো সত্যিটা জানিয়ে দিয়েছেন এক সাক্ষাৎকারে।

মেসির পরবর্তী ঠিকানা কোথায়? কী বললেন আগুয়েরো? সাবেক আর্জেন্টাইন জানিয়েছেন মেসি তার দেশের ক্লাবে ফেরার ভাবনাচিন্তা করছেন। আর সেই ক্লাবের নাম নিউয়েল ওল্ড বয়েজ। আগুয়েরো বলেছেন, ‘নিউয়েলে ফেরার ভাবনাচিন্তা করছে মেসি।’

আরেক আর্জেন্টাইন সাবেক ম্যাক্সি রডরিগেজ অবশ্য বিষয়টা লঘু করার চেষ্টা করেন। মজা করে, রসিকতা করে মেসির নিউয়েল ওল্ড বয়েজে ফেরার ব্যাপারটা ধামাচাপা দিতে চান রডরিগেজ। ম্যাক্সি রডরিগেজ বলেন, ‘কুন ইজ কুন। ও শান্ত থাকতে পারে না।’ ম্যাক্সি রডরিগেজ আরো বলেন, ‘দেখা যাক কী হয়। এখনই এ প্রসঙ্গে কিছু বলা ঠিক নয়। বড় ধরনের জল্পনা তৈরি হতে পারে। সময় এর উত্তর দেবে। দেখা যাক কী হয়।’

২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। ক্যাটালান ক্লাব থেকে প্যারিস সাঁ জাঁ-য় আসেন তিনি। তবে আগুয়েরো যতই বলুন, মেসি নিউয়েল বয়েজে ফেরার চিন্তাভাবনা করছেন, আর্জেন্টাইন তারকাকে নিয়ে জল্পনা জোরালো হচ্ছে। বার্সেলোনার পাশাপাশি ইন্টার মায়ামির সাথেও নাম জড়াচ্ছে মেসির। তবে আর্জেন্টাইন মহাতারকা শেষপর্যন্ত কোন ক্লাবে সই করেন, সেটাই দেখার বিষয়।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com