মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিয়ের জন্য পাত্র খুঁজে দিতে বললেন পরিণীতি চোপড়া

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ বার

বলিউডে বইছে বিয়ের জোয়ার। একের পর এক বলি তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। তাদের দেখাদেখি অনেক তারকাই বিয়ে করতে চাচ্ছেন। এই যেমন পরীণীতি চোপড়া বলছেন, পাত্র খুঁজে দিতে!

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, পরিণীতি চোপড়া স্বীকার করেছেন তিনি এখন সিঙ্গেল আছেন। এখনও নিজের জন্য ঠিক মানুষটিকে খুঁজে পাননি তিনি। তার ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে মজা করে তিনি বলেন, ‘আপনারা আমার জন্যে একটি ছেলে খুঁজে দিন দেখি! দিলেই আমার জীবনটা সাজাতে পারব। এ বিষয়ে আপনাদের কোনো সুপারিশ থাকলে বলুন, আমি শুনছি।’

৩৪ বছর বয়সী এ অভিনেত্রী জানান, তিনি বিয়ে করতে চান। সন্তানের মা হতেও ভালো লাগবে তাঁর। তবে চান, ক্যারিয়ারে যেন ভারসাম্য থাকে। তিনি বললেন, ‘ওঠা আর পড়া— দুটোকেই আমি গ্রহণ করতে পারি। আমি আমার পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে সুখী হতে চাই।’

বলিউডে পরিণীতির সমসাময়িক অনেকেই বিয়ে করছেন। এ প্রসঙ্গে খোলাখুলি বললেন অভিনেত্রী। তিনি বলেন, ‘তারা সবাই আমার বন্ধু, তাদের বিয়ে হওয়ায় আমি সত্যিই খুশি। অনেকেই দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিল। একসঙ্গে এত বছর কাটিয়েছে তারা, বিয়েই তো স্বাভাবিকভাবে পরবর্তী ধাপ। আমি যে দিন আমার মনের মানুষের দেখা পাব, প্রেমে পড়ব, নিশ্চয়ই তাকে বিয়ে করতে চাইব।’

২০২২ সাল ভালো কেটেছে পরিণীতির। সুরজ বরজাতিয়ার ‘উঁচাই’তে তার কাজ প্রশংসিত হয়েছে। সম্প্রতি দেখা করেছেন ভাগনি অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতী মেরি জোনাসের সঙ্গে। তা নিয়ে বেশ উচ্ছ্বসিত পরিণীতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com