শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে শিশু হত্যা : মায়ের আমৃত্যু কারাদণ্ড, পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বছরের শিশু মরিয়মকে হত্যার দায়ে শিশুটির মায়ের পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড এবং শিশুটির মাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া উভয়কেই ৫০ হাজার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

একই মামলায় অপর একটি ধারায় দুজনকে সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লিচু আকন্দের ছেলে সোলাইমান এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত নারী হলেন- পটুয়াখালীর গলাচিপার নয়া হওলাদারের মেয়ে বিলকিস।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

তিনি আরো বলেন, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফতুল্লার নন্দলালপুর এলাকার বেকারি গলি থেকে একবছর বয়সী শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এর তিন দিন পর অজ্ঞাত দম্পতির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করে পুলিশ।

এরপর শিশুটির মায়ের খালা শিশুটিকে শনাক্ত করে জবানবন্দি দেন। তার জবানবন্দির পরিপ্রেক্ষিতে পরকীয়া প্রেমিকসহ শিশুর মাকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com