রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাজনৈতিক নয় মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি জরুরি : ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার

বিএনপি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার প্যা‌রো‌লো মু‌ক্তির বিষ‌য়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সা‌থে টে‌লি‌ফো‌নে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে কী কথা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনি (ওবায়দুল কাদের) কী বলেছেন এটা ওনাকে জিজ্ঞাসা করলে বেটার (ভালো) হবে।’

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন প্রশ্ন একটাই, দেশনেত্রীর শরীরের যে অবস্থা, গুরুতর অবনতি হয়েছে। ট্রিটমেন্টের জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য তার পরিবার থেকেই আবেদন জানানো হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।

তিনি বলেন, গত ২ বছর ধরেই আমরা কোর্টে যাচ্ছি, কথা বলছি, রাস্তায় নামছি, চিৎকার করছি। সারা দেশবাসী এই মুহূর্তে ম্যাডামের মুক্তির দাবি করছে। একই সঙ্গে আজকে তার পরিবারও করেছে।’

ফখরুল বলেন, কয়েকদিন আগেই তার পরিবার লিখিতভাবে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরকে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য চিঠি দিয়েছেন। চেয়ারপারসনের আইনজীবীদের সঙ্গে তার মামলার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এরআগে, সকালে ওবায়দুল কাদের ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com